সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত April 30, 2018
সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে লেগুনার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তার নাম রুহুল আমীন হৃদয় (২৭)। তিনি শহরের মরাটিলা এলাকার শাহ জামালের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী লেগুনা সুনামগঞ্জ থেকে মদনপুর যাওয়ার পথে, মল্লিকপুরে একটি মোটরসাইকেল থেকে পিচলে পড়ে যাওয়া রুহুল আমীন হৃদয়কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে লেগুনার চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।