সুনামগঞ্জে রামকৃষ্ণ আশ্রমে শাড়ি ও সন্ধানী ক্লাবে খাদ্য বিতরণ

প্রকাশিত October 17, 2018
সুনামগঞ্জে রামকৃষ্ণ আশ্রমে শাড়ি ও সন্ধানী ক্লাবে খাদ্য বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে সুনামগঞ্জে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্ত্রপিক সেন্টার ইউএসের উদ্যোগে হতদরিদ্র দুই শতাধিক হিন্দু মুসলিম নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে শহরের ষোলঘরে রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। সভাপতিত্ব করেন, অধ্যাপক পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস ও সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ।
এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলেক্ষ সন্ধানী ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটি সকালে শহরের মধ্যবাজার পূজামণ্ডপে শতাধিক হতদরিদ্রের মাঝে চাল ও ডাল বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য নূরুল ইসলাম বজলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, সন্ধানী ক্লাবের সভাপতি পিন্টু বনিক, সাধারণ সম্পদক রাজীব বনিক ও সদর থানা যুবলীগের সভাপতি এহসানুল হক উজ্জ্বল।