সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৬টায় কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ। সকাল ৮ গাওয়া হয় জাতীয় সংগীত। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও জেলা আওয়ামী রীগের সভাপতি মতিউর রহমান। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।