সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের ডাকাবিল জলমহাল এলাকায় দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের ২৭০ কেজির বেশি পোণামাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাড়ে সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রায় এক লাখ টাকা মূল্যের এই পোণামাছ অবমুক্ত করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নয়ন মিয়া ও পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার।