সুনামগঞ্জে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন ও দ্রুত বাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত January 9, 2021
সুনামগঞ্জে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন ও দ্রুত বাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, সরকারি ওয়েব পোর্টালে পিআইসির তালিকা প্রকাশ ও দ্রুত ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানবন্ধন করা হয়েছে।
শনিবার সকালে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে ও মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর।
বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরুই হয়নি।