সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সুনামগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি আব্দুল্লা আল আমিনের সভাপতিত্বে এবং সচিব জাকির হোসেন ও রুহেনা বেগমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, মৃণাল কান্তি দাশ, আলী হোসেন, তোফাজ্জল হোসেন ও সজীব কান্তি দাস।
পরে সর্বসম্মতিক্রমে দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি সচিব আব্দুল্লা আল আমিনকে পুনরায় সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপি সচিব আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা বাপসার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে নেতৃবৃন্দ তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানান।