সুনামগঞ্জে আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় পুলিশ সুপারকে সম্মাননা প্রদান

প্রকাশিত June 13, 2018
সুনামগঞ্জে আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় পুলিশ সুপারকে সম্মাননা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় আইনশৃঙ্খলার উন্নয়ন ও পুলিশ জনতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক গড়ে তোলায় পুলিশ সুপার বরকতুল্লাহ খানকে জেলা দুর্নীতি প্রতিরোধ ও জেলা কমিউনিটি পুলিশ ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত ও উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি শীলা রায়।
অতিথিরা বলেন, বর্তমান পুলিশ সুপার সুনামগঞ্জে যোগদানের পর থেকে অপরাধ দমন সহ নানা ক্ষেত্রে জনতাকে সম্পৃক্ত করতে পেরেছেন। তবে চলমান মাদক বিরোধী অভিযানে আরও বেশি তৎপরতা দেখাতে হবে।