সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক পেলেন ৩২ জন প্রার্থী

প্রকাশিত December 10, 2018
সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক পেলেন ৩২ জন প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীদেরকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন করা হয়।
জেলার ৫টি আসনের ৩২ জন প্রার্থীর হাতে ‘নমুনা প্রতীক’ তুলে দেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আহাদ। প্রার্থীদের পক্ষে প্রতিনিধিরা প্রতীক গ্রহণ করেন।