সিসিক নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশপাশি গণসংযোগে সহধর্মিনীরাও

প্রকাশিত July 16, 2018
সিসিক নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশপাশি গণসংযোগে সহধর্মিনীরাও

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সোমবার বন্দরবাজার, বারুতখানা ও ধোপাদিঘিরপাড় এলাকায় গণসংযোগ করেন।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেন আদালত পাড়ায়।
সিলেটে স্বামীদের নির্বাচন নিয়ে সরব মেয়র প্রার্থীদের সহধর্মিনীরা। ঘরে বসে নেই কেউই। প্রতিদিনই বের হচ্ছেন গণসংযোগে। সোমবার বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান গণসংযোগ করেন গোটাটিকর এলাকায়। আর আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শামা হক চৌধুরী গণসংযোগে ছিলেন কায়স্থরাইলে।
সিসিক নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী কমরেড আবু জাফর গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মহানগরীর আম্বরখানা থেকে চৌকিদেখী পর্যন্ত তিনি সিপিবি-বাসদ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
এ সময় তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। করেন লিফলেট বিতরণ। সেই সাথে ‘মই’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান।