সিসিকে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মহফিল

প্রকাশিত October 10, 2022
সিসিকে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মহফিল

যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে নগর ভবনে মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
রবিবার নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর এবং বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীগণ।–সংবাদ বিজ্ঞপ্তি