নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিসিক চাহিদা বিবেচনায় বর্ধিত এলাকাগুলোতে দ্রত সময়ের মধ্যে নাগরিকসেবা নিশ্চিত করবে। এ লক্ষ্যে সবধরনের উদ্যোগ ও নানারকম কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সোমবার দুপুরে নগরভবনে মহানগরীর বর্ধিত এলাকায় ট্রেড লাইসেন্স সেবা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী বর্ধিত এলাকা হজরত শাহপরান (র) মাজার গেইট এলাকার মো আব্দুল মতিন রুমানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘রোমান ডেইরি এন্ড ফিশারিজ’কে ট্রেড লাইসেন্স প্রদানের মধ্যদিয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, বর্ধিত এলাকাসমূহে চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু হবে।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, লাইসেন্স কর্মকর্তা মো আসাদুজ্জামান ও সহকারী লাইসেন্স কর্মকর্তা মো রুবেল আহমদ নান্নু সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।