সিসিকের প্যানেল মেয়র নির্বাচিত হলেন লিপন উজ্জ্বল ও শাহনাজ

প্রকাশিত November 7, 2018
সিসিকের প্যানেল মেয়র নির্বাচিত হলেন লিপন উজ্জ্বল ও শাহনাজ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে নগর ভবনে মেয়রের কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচিতরা হলেন, প্রথম তৌফিক বক্স লিপন, দ্বিতীয় এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও তৃতীয় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও অপর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদীর পক্ষে ভোট পড়েছিল সমান সমান। পরে লটারিতে ফলাফল নির্ধারণ করা হয়।
অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর আগেও একবার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন।