কাউন্সিলর প্রার্থী বাছাই নিয়ে নোয়াগাঁওবাসীর মতবিনিময়

প্রকাশিত October 14, 2022
কাউন্সিলর প্রার্থী বাছাই নিয়ে নোয়াগাঁওবাসীর মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যাচাই-বাছাই উপলক্ষে নোয়াগাঁওবাসীর এক পরামর্শ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে নতুন টুকেরবাজার আজহার আলী মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির। সমাজকর্মী তোফায়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছিত, আব্দুল হক, আব্দুল বারী, আব্দুল জলিল, ফরিদ মিয়া মেম্বার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মহফিদুল ইসলাম, মকু মিয়া, মখলিছ মিয়া, লালু মিয়া, করিম মিয়া, মোমিন মিয়া, সিদ্দেক মিয়া, এলাছ মিয়া, জালাল মিয়া, মছব্বির আলী, ফারুক মিয়া, মানিক মিয়া, বাতির আলী, কবির আহমদ, আহমদ আলী, গোলাপ হোসেন, ময়না মিয়া, সেলিম আহমদ, জব্বার আলী, মানিক মিয়া, লিলু মিয়া, গেদা মিয়া, মকবুল আলী, পুতুল, মানিক, অবনি, পবিত্র প্রমুখ।
মতবিনিময় সভায় কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিন জনগণের খাদেম হিসেবে তাকে মনোনীত করার আহ্বান জানান।
পরে এলাকার মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি