নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে ধানের শীষের টিকেট চান।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর দরগাহ মহল্লায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
আব্দুর রব মল্লিক নিজেকে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী দাবি করে বলেন, ২০০৪ সাল থেকে তিনি দলের কাজে আত্মনিয়োগ করে আছেন। প্রবাসে থাকলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে সব সময় ব্যাকুল থাকেন। আসন্ন সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দিলে বিজয়ী হয়ে ওসমানীনগর-বিশ্বনাথের মানুষের উন্নয়নে কাজ করে যাবেন।
তিনি উল্লেখ করেন, বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর হাত ধরে তার বিএনপিতে যোগদান। এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।