নিজস্ব প্রতিবেদক : আর মাত্র একদিন। শনিবার মধ্য রাতেই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বন্ধ। তাই ছুটির দিন শুক্রবারেও প্রার্থী-কর্মী-সমর্থকরা দারুণ ব্যস্ততায় কাটিয়েছেন।
মহানগরীর জিন্দাবাজার এলাকায় সকালে গণসংযোগ করেন, মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, ভোটাদের মধ্যে উৎসাহ থাকলেও পুলিশ ও নির্বাচন কমিশনের কার্যকলাপে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের মনে সন্দেহ সৃষ্টি করেছে।
অন্যদিকে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নির্বাচনে পরাজয় আঁচ করতে করতে পেরেই প্রতিপক্ষ অহেতুক অপপ্রচার চালাচ্ছে।