সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন দিনব্যাপী বইমেলা চলছে।
‘২য় বছরে কৈশোর তারুণ্যে বই’-এ প্রতিপাদ্য নিয়ে শনিবার এ বইমেলা শুরু হয়। চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বইমেলা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত থাকে।।
বইমেলায় অংশ নিয়েছে, অ্যাডর্ন পাবলিকেশন, ইকরি মিকরি, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশন, কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, সময় প্রকাশন, জাগৃতি প্রকাশনী, অনন্যা প্রকাশনী, তাম্রলিপি, বাবুই, দ্যু প্রকাশন, শিশু একাডেমী ও চৈতন্য।