যুক্তরাজ্য প্রবাসীরা সিলেট থেকে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গ্রেটার সিলেট কমিউনিটি ব্রিটেনের নিউপোট শাখার উদ্যোগে নিউপোর্ট শহরের তারানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের নিউপোট শাখার কনভেনর ফয়ছল রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিবএনামুল হোসেন সুয়েব ও কমিউনিটি সংগঠক শাহ শাফি কাদিরের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, আয়োজক সংগঠনের উপদেষ্টা মাসুদ আহমেদ, আসাদ মিয়া, রকিবুর রহমান, সিরাজ খান, আব্দুর রউফ তালুকদার, সৈয়দ কাহের, ফখরুল ইসলাম, জহির আলী, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, রহিম বাবুল, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর ও শাহজাহান তালুকদার শাওন, ফরিদ আলম সিপার, আব্দুর রহমান, বদরুল হক মনসুর, সাইদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, রবিউল ইসলাম, জুনেদ আহমেদ, সাজেল আহমেদ, আলমগীর হোসেন, রাকিব হাসান, সাহেল আহমেদ সাব্বির সাদেক ও আবুল হোসেন
সহ অন্যান্য নেতা।
প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
তিনি সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনা ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি জানান।
বিশেষ অতিথি প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, বলেন ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা লাভের দুই দশক পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালিত হচ্ছে না। ফলে সিলেট অঞ্চলের লাখো প্রবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
অন্যান্য বক্তা বলেন, দীর্ঘ আন্দোলনের পর যুক্তরাজ্য–সিলেট সরাসরি ফ্লাইট চালু হলেও সিলেট-ম্যানচেস্টার রুটে বারবার ফ্লাইট বন্ধ ও চালুর কারণে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে প্রবাসীদের আস্থা ক্ষুন্ন হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব আয়ের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মূলত বাংলাদেশ বিমানের সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালিত হচ্ছে। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিদেশী এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। এ অবস্থায় সিলেট অঞ্চলের প্রবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি