সিলেট মোবাইল পাঠাগারের ৭৯৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত September 26, 2022
সিলেট মোবাইল পাঠাগারের ৭৯৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেট মোবাইল পাঠাগারের ৭৯৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার সন্ধ্যায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার কবির আশরাফ ও কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।
লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, গীতিকার বাহাউদ্দিন বাহার, বাবলু আহমদ, আশিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঔপন্যাসিক সিরাজুল হক বলেন, ‘লেখকরা সুন্দর সমাজ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের লেখায় সত্য সুন্দর ও প্রকৃতির কথা ওঠে আসে।’-সংবাদ বিজ্ঞপ্তি