নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ডা শামসুদ্দিন আহমদের সহধর্মিনী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা আহমদ ইন্তেকাল করেছেন।
নিউইয়র্ক লং আইল্যান্ডে স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রায় একসপ্তাহ তিনি ইউরিসেপসিস জনিত কারণে কোমায় ছিলেন।
সিলেটের অত্যন্ত জনপ্রিয় এই নারী জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করেছেন নারী শিক্ষার প্রসারে। শক্ত ভিত্তির উপর দাড় করিয়েছিলেন সিলেট মহিলা কলেজকে, যা এখন সিলেট সরকারি মহিলা কলেজ নামে দেশের শিক্ষা জগতে বিশেষ স্থান দখল করে আছে।
অধ্যক্ষ হোসনে আরা আহমদের মৃত্যু সংবাদে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।