সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত July 14, 2022
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান বলেছেন, দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর নাম শ্রমজীবী। তাদের মেধা ও শ্রমে দেশের অর্থনীতির চাকা সচল হয়, সভ্যতা গড়ে উঠে; কিন্তু তারাই সুবিধাবঞ্চিত। ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি না থাকায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
বৃহস্পতিবার সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।
এই সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুল্লাহ ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মো নজরুল ইসলাম মারুফ।-সংবাদ বিজ্ঞপ্তি