সিলেট বিভাগীয় প্রশাসনের ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ কর্মসূচি শুরু

প্রকাশিত February 12, 2018
সিলেট বিভাগীয় প্রশাসনের ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক : ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মহানগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সিলেট বিভাগীয় প্রশাসন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতায় ও সিলেট সিটি করপোরেশনের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
সোমবার বিকেল ৩টায় জিন্দাবাজার পয়েন্টে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ ও সিলেট সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার সহ অন্যরা বক্তব্য রাখেন।