সিলেট বিবেকের পক্ষ থেকে রবিবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মটরঘাট এলাকার কুমারপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সিলেট মিরর পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক সঞ্জয় নাথ সঞ্জু, সংগঠনের নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ঝলক দে, সম্পদ দাস প্রমুখ।
অর্ধশতাধিক বন্যার্তের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি