সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এইচ এম এরশাদ

প্রকাশিত February 1, 2018
সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এইচ এম এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার কাজ শুরু করেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পার্টি প্রধান বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান মোতাবেক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, রায় সকলকেই মানতে হবে।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।