হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটমুখী একটি ট্রাক ও সিলেট থেকে ঢাকাগামী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিলেটমুখী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।