বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা কমিটির উদ্যোগে মহানগরীর দাড়িয়াপাড়ায় একটি রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারে সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম এন নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাসের পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি মো আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ, নজরুল ইসলাম কাজল ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।-সংবাদ বিজ্ঞপ্তি