নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের বিজয় মাসকে বরণ করতে সিলেট জেলা প্রশাসনের বিজয় শোভাযাত্রা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিরেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
বিজয়ের মাসের প্রথম দিন পয়লা ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হবে।