সিলেট চেম্বার পরিচালক লিপনের মায়ের রুহের মাগফেরাত কামনা

প্রকাশিত October 13, 2022
সিলেট চেম্বার পরিচালক লিপনের মায়ের রুহের মাগফেরাত কামনা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও গোলাপগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান লিপনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চেম্বার বোর্ড রুমে আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো অলিউল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মো আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, খন্দকার ইসরার আহমদ রকী, দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, মো সারোয়ার হোসেন ছেদু ও সিলেট চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি