সিলেট চেম্বার ও গিয়ার আপ অটোমোবাইলসের সমঝোতা চুক্তি

প্রকাশিত October 13, 2022
সিলেট চেম্বার ও গিয়ার আপ অটোমোবাইলসের সমঝোতা চুক্তি

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যগণের গাড়ি ১৫% হ্রাসকৃত মূল্যে সার্ভিসিং ও মেরামতের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও গিয়ার আপ অটোমোবাইল্সের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার বোর্ড রুমে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ ও গিয়ার আপ অটোমোবাইল্স সিইও ইমতিয়াজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় সিলেট চেম্বার সভাপতি সমঝোতা চুক্তিটি স্বাক্ষরের জন্য গিয়ার আপ অটোমোবাইল্সকে ধন্যবাদ জানান এবং সিলেট চেম্বারের সকল সদস্যকে এই সুবিধা গ্রহণের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, হুমায়ুন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, গিয়ার আপ অটোমোবাইল্স ওয়ার্কশপ ম্যানেজার মো মাহমুদুল হাসান, এডমিন ও একাউন্টস ম্যানেজার বাপন মিত্র প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি