ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিলেট প্রথম বিভাগ ফুটবল লীগের শুক্রবারের একটি খেলা ড্র হলেও অন্যটিতে গোলের বন্যা বয়ে যায়।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় অংশ নেয়, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও হিলটন ক্লাব। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রুহেল। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী ফার্মিস আক্তার।
দ্বিতীয় খেলাটি ছিল, সিলেট মেট্রোপলিটন ক্লাব ও চতুরঙ্গ যুব সংঘের মধ্যে। এতে মেট্রোপলিটন ক্লাব ৫-২ গোলে চতুরঙ্গ যুব সংঘকে হারিয়ে বিজয়ী হয় । ম্যান অব দ্যা ম্যাচ হন সিলেট মেট্রোপলিটন ক্লাবের খেলোয়াড় রাফি। তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন, প্রথম বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক মাহমুদ হোসেন শাহীন।