নিজস্ব প্রতিবেদক : সিলেটে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টিফোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে যোগ দেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এসময় তারা একে অপরকে বুকে জড়িয়ে নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুসহ অন্যরা।
হবিগঞ্জ প্রতিনিধি : নিউজ টুয়েন্টি ফোরের তৃতীয় বর্ষে পর্দাপণ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমদে ইকবাল, ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি, এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক এস এ খান এনাম, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা ও বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।