সিলেট ও সুনামগঞ্জে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মাংস বিতরণ

প্রকাশিত July 13, 2022
সিলেট ও সুনামগঞ্জে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মাংস বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে ঈদের দিন সিলেট সদর উপজেলায় কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ‘আমরা বন্যায় বিপর্যস্ত জনপদে ঈদের আমেজ আনতে চাই। আমরা চাই, আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (সা) প্রদর্শিত আনন্দের দিনে, অল্প হলেও প্রতিটি অন্তরকে আনন্দ স্পর্শ করুক।’
নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান ও সহসভাপতি আসয়াদুল হকের ব্যবস্থাপনায় এবং মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় মাংস বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ (লালা), সিদ্দিকুর রহমান ও রাসেল আহমদ।
এছাড়া সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়ও মাংস বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি