সিলেট ও মৌলভীবাজারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত May 17, 2018
সিলেট ও মৌলভীবাজারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার সময় বিদেশে অবস্থানরত তার দুই মেয়ে প্রাণে রক্ষা পান। স্বজনহারা শেখ হাসিনা ও শেখ হাসিনা বিভিন্ন দেশে প্রায় ৭ বছর অতিবাহিত করেন। ১৯৮১ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর এ দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। প্রতিবছরের মতো এবারো সারাদেশে নানা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।
দিনটি উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনায় জেলা আওয়ামী লীগ কার্যলয়ে দলের জেলা সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল ও যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন।