সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮১ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 4, 2022
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮১ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৮১ তম সভা শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে একাডেমিক কাউন্সিলের ৪৩ তম সভায় শিক্ষা পরিষদে গৃহিত সুপারিশমালা, বিভিন্ন বিভাগের কর্মসূচি এবং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগসহ কম্পিউটার ল্যাব আধুনিকীকরণের বিষয় উত্থাপন করা হয়।
এসআইইউ উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রস্তাবিত কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাচার্য মনোনীত সদস্য প্রফেসর মো রাশেদ তালুকদার, সহযোগী অধ্যাপক ও ডিন মাহমুদুল হাসান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এক্রামুল ফারুক, জুম অ্যাপ্লিকেশনে সংযুক্ত ছিলেন, ড মো জাকির হোসেন আকন্দ (যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), বোর্ড অব ট্রাস্টিজ মনোনীত সদস্য রাজিব আহমেদ (চেয়ারপার্সন, এসআইইউ), শামীম আহমেদ (এসআইইউ), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সদস্য প্রফেসর মো জহিরুল ইসলাম (পিএইচডি, কম্পিউচার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাবিপ্রবি) ও সদস্য সচিব নূসরাত মাহমুদ চৌধুরী (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, এসআইইউ)।-সংবাদ বিজ্ঞপ্তি