সিলেটে সেলিম উদ্দিন ও কাইয়ুম চৌধুরী সহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত December 2, 2018
সিলেটে সেলিম উদ্দিন ও কাইয়ুম চৌধুরী সহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
এর মধ্যে উল্লখযোগ্য হচ্ছেন, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন। তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ইচ্ছে করলে আপিল করতে পারবেন বলে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ১৫ জনের মনোনয়ন বাতিল করে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হয়েছে, সিলেট-১ আসনে ১ জন, সিলেট-২ আসনে ৩ জন, সিলেট-৩ আসনে ৩ জন, সিলেট-৪ আসনে ১ জন, সিলেট-৫ আসনে ৫ জন ও সিলেট-৬ আসনে ২ জন।