সিলেটে রিকশা বিতরণ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের

প্রকাশিত October 8, 2022
সিলেটে রিকশা বিতরণ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, সমাজের একটি শ্রেণিকে দরিদ্র রেখে দেশ, জাতি ও সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দরিদ্র জনগোষ্ঠীকে সারাজীবন গরীব থাকতে হবে তা হতে পারেনা। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজন স্বনির্ভরতা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। স্বনির্ভরতার সৃষ্টির লক্ষ্যে রিকশা বিতরণ কিছু মানুষকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
শুক্রবার সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর পাঠানটুলা এলাকায় আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবী শ্রমিকদের মাঝে রিকশা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের পরিচালনায় রিকশা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড নূরুল ইসলাম বাবুল, শ্রমিক নেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট আলিম উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত, শামীম আহমদ, শ্রমিক নেতা ইয়াসীন খান ও মিয়া মোহাম্মদ রাসেল।-সংবাদ বিজ্ঞপ্তি