জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার এক জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর হাওয়াপাড়ায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেএসডির কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সফিকের সভাপতিত্বে এতে দেশের সামগ্রিক পরিস্থিতি, সিলেট বিভাগে বন্যার ক্ষয়-ক্ষতি ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
বক্তাগণ বলেন, বন্যায় সিলেট বিভাগের রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন ও পথাচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তারা এসব ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারের দাবি জানান।
সভায় সিলেট জেলা জাসদের সাবেক সহসভাপতি আব্দুল অদুদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটো, জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, হোসেন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, নাজমা আখতার নাজু, বেবী রাণী দেবী, মায়া দেবী, রোকসানা ফৌজিয়া চৌধুরী, আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি