সিলেটে জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। অন্যদিকে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়েও নানা ধরনের তৎপরতা চলছে।
শনিবার অনুষ্ঠিত হবে মহানগর যুবলীগ সম্মেলন। দুপুর ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এর উদ্বোধন করবেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। এছাড়া সোমবার সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুবলীগ সম্মেলন সফলের লক্ষ্যে মহানগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতা রানা আহমেদ শিপলুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে শোভাযাত্রাটি মদিনা মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে মদিনা মার্কেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন, সংগঠনের নেতা শহিদুল হক শহিদ, মোবাশ্বির আলী অপু, মোহম্মদ শাহজাহান, আব্দুর রশিদ ও মোহাম্মদ আলী।