নিজস্ব প্রতিবেদক : সিলেটে মৌলবি আব্দুল করিম শিক্ষা স্মারক অভিভাষণ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ এর আয়োজন করে। এতে স্মারক বক্তা ছিলেন, অধ্যাপক ড মুহম্মদ শামসুল আলম।
মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড দীন মোহাম্মদ ও মদনমোহন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন। পরিচালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী। স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল হামিদ।