সিলেটে মেয়র প্রার্থী কামরানের সমর্থনে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা

প্রকাশিত June 26, 2018
সিলেটে মেয়র প্রার্থী কামরানের সমর্থনে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর তালতলায় গুলশান সেন্টারে এ কর্মীসভার আয়াজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মেয়র প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। সভাপতিত্ব করেন, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি রুবি ফাতেমা ইসলাম। সঞ্চালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক আসমা কামরান।
যৌথসভায় নেতৃবৃন্দ স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।