সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব

প্রকাশিত September 2, 2018
সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আনন্দ-উচ্ছ্বাস আর বিপুল উৎসাহ-উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের দুই দিনব্যাপী সার্বজনীন জন্মাষ্টমী উৎসসের শেষদিন রবিবার সকালে মহানগরীর মির্জাজাঙ্গাল পয়েন্ট থেকে শ্রীকৃষ্ণের প্রতিৃকতি সহ বর্ণাঢ্য নগর শোভাযাত্রা বের করা হয়।
এর উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদেও আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার দে। এছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি দীর্ঘ সময় ধরে মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।