র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে বিদেশী মদ সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে শিববাড়ী গোটাটিকর মন্দিরের পাশের ফাঁকা জায়গা থেকে ২৬ বোতল বিদেশী মদ সহ কৃপেশ রঞ্জন দাস নামের একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব-৯ জানিয়েছে।