নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে বিএনপি রবিবার সারাদেশে কালোব্যাজ ধারণ ও সমাবেশ করেছে।
সিলেটে বিকেল ৩টায় মহানগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে এতে যোগ দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, নির্বাহী সদস্য ডা শাহরিয়ার হোসেন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।