সিলেটে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত September 29, 2022
সিলেটে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি বুধবার বিকেলে মদন মোহন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মো মনিরুল ইসলাম (বিটিএফও)।
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম জেলা শাখার আহবায়ক সারওয়ার আলম মিথুনের সভাপতিত্বে ও যুগ্মসদস্য সচিব মো কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন লেফট্যানেন্ট জেবা আমাতুল হান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন-বেকা সিলেট ইউনিটের সহসভাপতি বিভাস রায় ।
আরও উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ জেলা শাখার যুগ্মআহবায়ক রহিমা আক্তার, সাংবাদিক মুহিবুর রহমান, মো এহিয়া ও আমজাদ হোসেন, সদস্য মুহিত খান, এনামুল হক, আনিসুর রহমান সরদার, শামীম আহমদ, জনি মিয়া, নাজিম আহমদ, সুজাত আহমদ, ক্যাডেট সার্জেন্ট শুভ চৌধুরী, সাহিদ আহমদ, রাহি, আবু বকর, সিহাব হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি