নিজস্ব প্রতিবেদক : সিলেটের বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ ড গোলাম মর্তুজা মজুমদার, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।