সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালন

প্রকাশিত May 9, 2019
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
এট উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট বুধবার নানা কর্মসূচি গ্রহণ করে।
প্রথমে সিলেট রেডক্রিসেন্ট ইউনিটে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর মাতৃমঙ্গল ও হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মাতৃমঙ্গল ও হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী।
রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।