সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষের পাশে বিএনসিসি

প্রকাশিত July 1, 2022
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষের পাশে বিএনসিসি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসির রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো কামরুল ইসলাম বিজিডিএম পিএসসি আর্টিলারি ও রেজিমেন্ট এডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদারের নেতৃত্বে এবং ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ডা তোফায়েল আহমেদ ও লে মো মনিরুল ইসলামের তত্ত্বাবধানে বিএনসিসি সুনামগঞ্জের পর সিলেটে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষের পাশে ত্রাণ ও সহয়তা নিয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
পরে মদন মোহন কলেজে ক্ষতিগ্রস্ত বিএনসিসি ক্যাডেটদেরকে ত্রাণ সাহায্য দেওয়া হয়।
রেজিমেন্ট কমান্ডার জানান, তালিকা করে ঘরবাড়ি মেরামতের জন্য সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ব্যাটালিয়ান কমান্ডার লে কর্নেল আতাউল রহমান পীর, লে কর্নেল সাইফুল কবির, ডা ক্যাপ্টেন আশ্রাফুল কবির, লে জেবা আমাতুল হান্না, সেকেন্ড লে হেলান উদ্দিন, পিইউও ইফতেখার আলম, পিইউও জুলফজলে, পিইউও আব্দুল বাকের, পিইউও অসিম কুমার, টিইউও মতিন, টিইউও মজির উদ্দিন, টিইউও সওকত, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার বিভাষ, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সারোয়া, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার শামীম, বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার জাকির ও ক্যাডেট আন্ডার অফিসার নাজমা সহ বিএনসিসি স্টাফ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেট।-সংবাদ বিজপ্তি