নিজস্ব প্রতিবেদক : সিলেটে ফিটনেসহীন যানবাহন, লাইসেন্স ছাড়া যান চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চড়া ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মেন্দিবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। এছাড়াও বিআরটিএর মোটরযান পরিদর্শক জমির হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানকালে নানা অনিয়মের কারণে ৮টি মামলা দায়ের এবং ৬ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় ও ৮টি মামলা দায়ের করা হয়।