সিলেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে মহিলা লীগ

প্রকাশিত September 30, 2019
সিলেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে মহিলা লীগ

সিলেট মহানগর মহিলা লীগ কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে মহানগরীর ছড়ারপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বঙ্গবন্ধুকন্যার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
এছাড়া মহানগর মহিলা লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছমা কামরানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি জহুরা আক্তার খানম, মাহমুদা নাজিম রুবি, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, শ্যামলী দাস, সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, নূরুন নেছা হেনা, শামীমা খন্দকার, শিপা বেগম, নারগিস সুলতানা রুমি, শ্রম বিষয়ক সম্পাদক নাসরিন ইসলাম হালিমা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ক্ষমারানী দে, সদস্য ঝর্না রায়, রোকশানা পারভীন, জেসমিন আক্তার নীলু, জান্নাতুল নাসরিন উর্মি ও হাসনা হেনা চৌধুরী।