সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত July 9, 2022
সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় দেশবাসীি ও প্রবাসীদের অর্থায়নে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর জিন্দাবাজারে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
জিডিএফ মহাসচিব-নির্বাহী পরিচালক মো বায়জিদ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ত্রাণ বিতরণ কমিটির সিলেট বিভাগের সমন্বয়কারী সাংবাদিক আহসান হাবিব ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল খালিক।
জিডিএফ ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আলমগীর হোসেন, সুপারভাইজার রায়হান খান, শিক্ষিকা নমিতা রানী দে প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি