নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, আবু সাফায়েৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম ও কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।